রাত ৯:৩৮ | বৃহস্পতিবার | ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছেন রাশমিকা। সেখানেই তার কাছে সমালোচনার ব্যাপারে জানতে চাওয়া হয়।

রাশমিকা মান্দানা। ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম

‘পুষ্পা’ অভিনেত্রী আরো বলেন, “ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।”

প্রসঙ্গত, ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। বক্স অফিসে অবশ্য সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে তার সঙ্গে আছেন বিজয় দেবেরাকোন্ডা।

 

 

 

ফা আ/ এনজি