রাত ৩:৫৮ | মঙ্গলবার | ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮

কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ভারতেও এই উৎসবের হাওয়া বইছে। পশ্চিমবঙ্গের বাইরে মুম্বাইতেও দুর্গাপূজার আয়োজন দেখা যায়। বিশেষ করে আলোচনায় থাকে মুখার্জি বাড়ির পূজা, যেখানে বলিউড তারকারা হাজির হন।

তাহলে কার সঙ্গে পূজা দেখতে গেলেন ‘গাঙ্গুবাই’ অভিনেত্রী? ছবিতেই পাওয়া গেল সেই ব্যক্তিকে। তিনি অয়ন মুখার্জি। বলিউডের নামি পরিচালক। রণবীর-আলিয়াকে নিয়ে বানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’। এই নির্মাতার সঙ্গে তারকা দম্পতির বন্ধুত্ব বেশ পুরনো। তাই বন্ধুর সঙ্গেই পূজা দেখতে গেলেন আলিয়া।

দুর্গাপূজার মণ্ডপে আলিয়া ভাট, তাকে ঘিরে ভক্তরা

সোমবার পূজা দেখতে এলে আলিয়াকে ঘিরে ধরেন ভক্তরা। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন। কুশল বিনিময় করেন। অভিনেত্রীও উৎসবের আমেজে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাদের আবদার রেখেছেন।

ফা আ/ এনজি