রাত ৩:৫৮ | মঙ্গলবার | ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮

পূজামন্ডপ দেখতে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬

 

 

ঢাকার বাইরের পূজামন্ডপ দেখতে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী পুজামন্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে।”

‘‘ এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দূর্গা পূজার পূজামন্ডপ দেখতে যাচ্ছেন।  প্রধানমন্ত্রী পুজামন্ডপগুলোতে পুজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সাথে  কুশল বিনিময় করবেন।”

‘চট্টগ্রামে পূজামন্ডপ পরিদর্শন শেষ করে রাতেই প্রধানমন্ত্রী  ঢাকা ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে সামরিক বিমানে এই তিন জেলায় যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গতকাল রাতে ঢাকার মহাখালী ও বনানী পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গা পূজার মহানবমী। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎসব।

 

 

 

জা ই / এনজি