রাত ১২:০৭ | বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২৩ মহর্‌রম, ১৪৪৮

মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দেরি, মাঝপথে সমাপ্ত হলো প্রশ্নোত্তর পর্ব

সংসদ প্রতিবেদক

০৮ জুলাই ২০২৬

জাতীয় সংসদ অধিবেশন

বিরতির পর যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদ অধিবেশনে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে আসরের নামাজের বিরতির পর এ ঘটনা ঘটে।

আজ দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।

বিরতির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার বৈঠক শুরু হয়। এ সময় সভাপতির আসনে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি কিছু সময় অপেক্ষা করেন। এরপর তিনি বলেন, ‘এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তাঁরা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।’

অবশ্য পরবর্তী কার্যসূচি শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়। তবে প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি।

 

 

জা ই / এনজি