রাত ৩:২৬ | সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২০ মহর্‌রম, ১৪৪৮

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা হবে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আলোচনায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ এ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।

এরপর গত ২২ জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পক্ষগুলো আগামী দিনগুলোতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ যত দ্রুত সম্ভব নির্ধারণ করা হবে।

 

 

সূত্র: সিনহুয়া

আ ই / এনজি