সকাল ৬:২৩ | সোমবার | ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৫ জমাদিউস সানি, ১৪৪৮

কু প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা

চলচ্চিত্রে অযথা নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাবের মুখোমুখি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অস্বস্তিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতার চিত্র তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। 

রাধিকার কথায়, “শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’”

রাধিকা বলেন, “‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’”

এ কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। বলা বাহুল্য, এটাই ছিল তার সবচেয়ে বাজে অভিজ্ঞতা।

 

 

ফা আ/ এনজি