রাত ১২:২৩ | শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১০ মহর্‌রম, ১৪৪৮

দেশের সর্বত্র তীব্র আতঙ্ক : ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজ ২০ হাজার মানুষ

ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই পুরো সময়টি সাধারণ মানুষের জন্য আতঙ্কজনক।

আলজাজিরার এক প্রডিউসার ভেনেজুয়েলায় থাকা তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন ভূমিকম্পের পর অনেক বাড়িঘর ধসে পড়েছে। এছাড়া রাস্তার মাঝে বিশাল বিশাল ফাটল দেখা গেছে।

ভেনেজুয়েলায় এক সপ্তাহব্যাপী লম্বা ছুটি চলছিল। ফলে ভূমিকম্পের সময় অনেক মানুষ তাদের বাড়িতেই ছিলেন।

সরকারিভাবে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহতের তথ্য দেওয়া হয়েছে।

 

 

সূত্র: আলজাজিরা

আ ই / এনজি