নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সিরামিক টাইলস শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় ৩টি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। পরপর ৭ বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ২ বার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পাওয়া দেশের ১ নাম্বার টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস সবসময়ই “Promise of Perfection”-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে সেরা মানের এবং সেরা ডিজাইনের টাইলস সরবরাহ করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ সিরামিকস-এর জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হোসেন শাহ নেওয়াজ, সানজিদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আমিনুল হক, মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন এবং মানহা টাইলস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা সরকার মিরাজ। এছাড়া আকিজ সিরামিকস এর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় এলাকার সম্মানিত ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোরুমগুলো সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব প্রোডাক্ট দিয়ে। ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম, যা গ্রাহকদের দেবে একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা। বর্তমানে আকিজ সিরামিকস সারাদেশে ২০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চমানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।






