রাত ১২:৩৬ | শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৯ জিলহজ, ১৪৪৭

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘লোকে বলে’। গানটিতে শুধু কণ্ঠ দিয়েই ক্ষান্ত হননি এই গ্ল্যামারাস অভিনেত্রী, বরং এর মিউজিক ভিডিওতে তার জমকালো উপস্থিতি ও বোল্ড লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শক-শ্রোতাদের। 

একগুচ্ছ চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন, কীভাবে তৈরি হয়েছিল তার এই আলোচিত লুকটি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে স্টোরেজে থাকা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল।‘

পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’