রাত ৩:০৯ | শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৭ মহর্‌রম, ১৪৪৮

ঢাকা-৮ : প্রতিনিয়ত অভিযোগে-পাল্টা অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত

বিশেষ প্রতিবেদন

তৌহিদুল ইসলাম

৩১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে চলছে জোর প্রচার-প্রচারণা। পোস্টার-ব্যানার, মাইকিং আর গণসংযোগে সরব নির্বাচনী মাঠ। প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বড় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত জোটের দুই হেভিওয়েট প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে এ আসনে ভোটের আমেজ আরও বেড়েছে। প্রতিনিয়ত অভিযোগের তীরও ছুড়ছেন একে অপরের দিকে, যা এ আসনকে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তবে প্রার্থীদের এমন প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা।

 

জা ই / এনজি