৮ জানুয়ারি ২০২৬
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওই নেতার পালিয়ে যাওয়ার ঘটনায় সৌদি আরব ও আমিরাতের মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি করেছে। উভয় দেশই বৈশ্বিক তেলবাজারের বড় ক্রীড়ানক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দক্ষিণ ইয়েমেনের অস্থিতিশীলতা নিয়ে বুধবার রিয়াদে সংকটকালীন আলোচনায় জুবাইদির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি।
জুবাইদির বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বলেছে, তাকে হুমকি দিয়ে সৌদি আরবে যেতে বলা হয়েছিল। তবে আমিরাত তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে বলে দাবি করেছে সৌদি আরব।
দ্রুত পরিস্থিতি বদলে দেওয়া এসব ঘটনায় সৌদি আরব ও আমিরাতের মাঝে বিভাজন সৃষ্টি এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নেতৃত্বাধীন জোটকে দুর্বল করেছে; যারা ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করছে।
উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী এই দুই দেশের মধ্যে ভূরাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদন—মধ্যপ্রাচ্যের নানা অস্থির ইস্যুতে তীব্র মতভেদ রয়েছে; যা ইয়েমেন সংকটের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে।
সূত্র: রয়টার্স।
আ ই/ এনজি






