রাত ৯:০৯ | সোমবার | ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৯ রবিউস সানি, ১৪৪৮

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৬

 

 

সারাদেশে নির্বাচনি প্রচারণা শেষ করে আগামী দুইদিন ঢাকা মহানগরের ১৪ টি আসনে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান।

শনিবার বিকালে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন একথা জানান।

তিনি বলেন, ‘‘ জনাব তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন বিভিন্ন নির্বাচনি আসনে আগামী দুইদিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন। “

‘‘ আগামীকাল রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে নির্বাচনি জনসভায় যোগদান করবেন। পরদিন সোমবার নিজের নির্বাচনি এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিনের ৭টিসহ মোট ৮টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন চেয়ারম্যান।”

রোববার ঢাকা-১৭ নিজের আসনের থেকে এই প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জনসভাটি হবে ইসিবি চত্বরে দুপুর ২টায়। এরপর ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই ওয়ার্ডের লালমাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনে নির্বাচনি এলাকায় মীরপুর ১০নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুরে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় মিরপুর মডেল থানার রিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায় বাড্ডার সাতারপুরে সন্ধ্যা ৬টায় জনসভা হবে।

পরদিন সোমবার ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনি এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনি এলাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের আসনে বাসাবো তরুন সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর নির্বাচনি এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর তিনটায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায় এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন নির্বাচনি এলাকায় ধূপখোলা মাঠে ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।

 

 

জা ই / এনজি