সকাল ১০:২৫ | শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৮ জিলকদ, ১৪৪৭

৩৭ বছরেই চলে গেলেন সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক

মায়ঙ্ক পাওয়ার। মায়ঙ্কের ইনস্টাগ্রাম থেকে

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

পরিবারের বিবৃতিতে লেখা হয়, ‘একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

মায়ঙ্কের স্মরণে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মাত্র ৩৭ বছরেই এমন আকস্মিক প্রস্থান—বলিউড ও ফিটনেস অঙ্গনের অনেকের কাছেই তা অবিশ্বাস্য। তবে তাঁর অনুরাগীরা মনে করছেন, শরীরচর্চা ও আত্মনিয়ন্ত্রণের যে বার্তা তিনি ছড়িয়ে গেছেন, সেটিই হয়ে থাকবে তাঁর আসল উত্তরাধিকার।

 

আ ই / এনজি