রাত ১০:৩৮ | বুধবার | ১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৮ সফর, ১৪৪৮

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত, অনিশ্চিত বাংলাদেশ সিরিজ!

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত, অনিশ্চিত বাংলাদেশ সিরিজ!

ভারতের মাটিতে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর আরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচ তিনটি হওয়ার কথা।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে ভারতের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। নিজেদের হোম ম্যাচের বড় একটি অংশ তারা ভারতে খেলছে। এবার সেই পরিচিত পরিবেশেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামবে আফগানরা।

সেপ্টেম্বরের সূচিতে ভারতের আরেকটি সফরও ছিল। বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। সূচি অনুযায়ী ওয়ানডে হওয়ার কথা ছিল ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। তবে প্রয় একই সময়ে আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করায় অনিশিচত ভারতের বাংলাদেশ সফর।

 

 

 

কা হি/এনজি