রাত ৯:২৯ | রবিবার | ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ১১ জমাদিউস সানি, ১৪৪৮

শুধু ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর জন্য ঐকমত্য চাইছে সরকার : নাহিদ

শুধু ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর জন্য ঐকমত্য চাইছে সরকার : নাহিদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে মেসেজ যাবে যে তারা (সরকার) আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে। আর না হলে বোঝা যাবে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইছে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা এবং এই যে সামনে আমাদের আসন্ন গঙ্গা চুক্তি সেটা নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর–  এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।

নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, আর জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না।

বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

জা ই/ এনজি