সন্ধ্যা ৭:৩৪ | রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২০ জিলহজ, ১৪৪৭

মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় : জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে বিনোদনপাড়ায় তুমুল শোরগোল চলছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেদ্দি’ ছবিতে নায়িকার শরীর প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কের মুখে পড়ে নিজের একরাশ ক্ষোভ ও আফসোস প্রকাশ করেছেন তিনি। তার মতে, শুটিং সেটে মা সাথে থাকলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি থেকেই বেঁচে যাওয়া যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে এক আলোচনায় জাহ্নবী টেনে এনেছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গ। জাহ্নবী জানান, শ্রীলীলার মা সবসময় মেয়ের সাথে শুটিং সেটে উপস্থিত থাকেন। ফলে অনেক ধরনের অপ্রীতিকর বা বিব্রতকর ঘটনা থেকে শ্রীলীলা দূরে থাকতে পারেন।

নিজের অসহায়ত্ব প্রকাশ করে জাহ্নবী আক্ষেপের সুরে বলেন, ‘মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। হয়তো এই জন্যই শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সেটে উপস্থিত থাকেন।’