দুপুর ১২:২০ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

ভারত থেকে ভেনামির পোনা আমদানির অনুমতি বাতিল

নিজস্ব প্রতিবেদক

আমদানি করা ভেনামি চিংড়ি। কক্সবাজারের একটি হ্যাচারি থেকে তোলা ছবি

ভারত থেকে পোনা আমদানির অনুমোদন স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে ৭ জানুয়ারি মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা হয়। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হয়। এর ফলে কোনো প্রতিষ্ঠান ভারত থেকে ভেনামির পোনা আমদানির আবেদন করলে আপাতত অনুমতি পাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ইতিমধ্যে অনুমোদনপ্রাপ্ত ভেনামি চাষিদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং চাষের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা সরেজমিন মূল্যায়নের নির্দেশনা প্রদান করা হয়। ওই মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

আমদানি করা ভেনামি চিংড়ি। কক্সবাজারের একটি হ্যাচারি থেকে তোলা ছবি
আমদানি করা ভেনামি চিংড়ি। কক্সবাজারের একটি হ্যাচারি থেকে তোলা ছবিপ্রথম আলো ফাইল ছবি

সংবাদ বিজ্ঞপ্তিতে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে গত ডিসেম্বরে তৌফিক এন্টারপ্রাইজ নামের সাতক্ষীরার একটি প্রতিষ্ঠানকে ভারত থেকে ভেনামি পোনা আমদানির অনুমোদন দিয়েছিল মৎস্য অধিদপ্তর। গতকাল সে অনুমোদনও বাতিল করা হয়।

টি আই / এনজি