বিকাল ৪:২৫ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

নির্বাচনে মেটিকুলাস ডিজাইনে জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন পরবর্তী দলীয় সংবাদ সম্মেলনে কথা বলেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী/ছবি: সংগৃহীত

 

 

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন হয়।

‘তথাপি তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে- আমরা এটাই প্রত্যাশা করি,’ যোগ করেন তিনি।

শামীম ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে জাতীয় পার্টির ওপর মবের আক্রমণকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জা ই / এনজি