সকাল ৭:১০ | মঙ্গলবার | ১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮

নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে অনেক নতুনত্ব দেখা যাচ্ছে। এখন চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের লড়াই শেষ। আর বাকি ৪ গ্রুপের লড়াই। আজ (শনিবার) সকালে ‘এইচ’ গ্রুপের লড়াই শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ের।

‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দের নকআউট রাউন্ডে উঠেছে। স্পেnnনের কাছে পরাজিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

মূলত এই স্পেন গ্রুপের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব থার্টি টুতে পা রাখল। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে নিজেদের তিন ম্যাচ খেলেছে। ডি গ্রুপে ৪ পয়েন্ট পাওয়া লাতিন দেশটির অবস্থান তৃতীয়। তাদের সঙ্গে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই উঠেছিল শেষ ৩২–এ, ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

আবার নিজেদের শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের। এ ছাড়া ৩ বা এর কম পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে থাকা দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ), স্কটল্যান্ড (গ্রুপ সি), সেনেগাল (গ্রুপ আই) এখনও অপেক্ষায় আছে। ৩ পয়েন্ট পেলেও কেপ ভার্দে গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথমবার বিশ্বকাপে এসে নকআউটে উঠেছে।

 

 

জা ই/ এনজি