সকাল ৮:১১ | শনিবার | ৩ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২১ রবিউস সানি, ১৪৪৮

সময় আর বয়স যেন পুরোপুরি থমকে গেছে ঢালিউড সুন্দরী পূর্ণিমার কাছে

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬
পূর্ণিমার যে ছবি দেখে নেটিজেনরা বলছেন, ‘বাবার পর এখন আমার ক্রাশ!’

সময় আর বয়স যেন পুরোপুরি থমকে গেছে ঢালিউড সুন্দরী পূর্ণিমার কাছে। সামাজিক মাধ্যমে বেগুনি রঙের আভিজাত্যপূর্ণ শাড়িতে নিজের কিছু স্নিগ্ধ ছবি পোস্ট করতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। 

কাঁধের ওপর ছেড়ে দেওয়া কোঁকড়ানো চুল আর হালকা মেকআপে তার এই সাজ বেশ নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘বেগুনি আমার প্রিয় রঙ, তবে শাড়িতে জড়িয়ে নিলে এটি আরও সুন্দর, মার্জিত ও চিরন্তন মনে হয়।’

চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি- ফেসবুক।
চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি- ফেসবুক।
ফা আ/ এনজি