সকাল ১১:৪৩ | বৃহস্পতিবার | ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮

কার্যক্রম ও বাজার সম্প্রসারণে দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে কোরিয়ান  ব্র্যান্ড এটমি এর বাংলাদেশ টিম

জাফর ইকবাল
২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে জনপ্রিয় কোরিয়ান  ব্র্যান্ড এটমি এর বাংলাদেশ টিম।  আজ বুধবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এটোমি বাংলাদেশ টিম এর সভাপতি শহিদুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটোমির কর্মকর্তা এস আর এম মিসেস মে লী। সেমিনারে ট্রেইনার ছিলেন শাহিন আহমেদ শ্রাবণ ও খন্দকার আতিক। সেমিনারে সারা দেশ থেকে এটোমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মে লী অটোমির সফলতা ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি বিষয়ের শেয়ার করে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি এটোমি পণ্য ব্যবহার করে  সুস্থতা অর্জন করেছেন। তিনি বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশেই এটোমি পণ্যের চাহিদা তুঙ্গে রয়েছে। কারণ এটোমি তার সততা আর মান এর কারণেই আজ সবার বিশ্বাস অর্জন করতে পেরেছে। বাংলাদেশেও এটির গ্রহণযোগ্যতা অনেক। তিনি এটোমিকে সবার কাছে পৌছে দিতে সবার সহযোগিতা কামনা করেন।
আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দক্ষিণ কোরীয় প্রসাধন ও ডিরেক্ট সেলিং প্রতিষ্ঠান এটমি (Atomy) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এটি মূলত মাল্টি-লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং ভিত্তিক একটি অনলাইন শপিং মল ও গ্লোবাল ব্র্যান্ড

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে এটমির পণ্য বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ভেলা কসমেসিউটিক্যালস উদ্যোগটি নিয়ে কাজ শুরু করে।২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে গ্লোবালি বা অনলাইনে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ চালু হয়।

এটমির প্রাসাধন পণ্যছবি: সংগৃহীত

জনপ্রিয় কোরিয়ান প্রসাধন ব্র্যান্ড এটমি। বাংলাদেশেও অনেকে এটমির পণ্য ব্যবহার করেন। তবে এত দিন বাংলাদেশে এই পণ্যটির কোনো অনুমোদিত পরিবেশক ছিল না, পাওয়া যেত শুধু আন-অফিশিয়াল মাধ্যমে। যার কারণে নকল পণ্য পেয়েও ঠকেছেন অনেক ক্রেতা। এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে মিলবে এটমি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য।
প্রায় ৩০ বছর ধরে জনপ্রিয় কোরিয়ান কসমেটিকস ব্র্যান্ড এটমি। প্রায় অর্ধশত দেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের পণ্য বিক্রি করে তারা। তালিকায় যুক্ত আছে বাংলাদেশের নামও।
জা ই/ এনজি