বিনোদন ডেস্ক
মাতৃত্বে কাটানো সুন্দরতম সময়ের মাঝেও সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য ও কটাক্ষের মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়া এবং শারীরিক পরিবর্তন নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষের তীর ছোঁড়ে নেটিজেনদের একাংশ। তবে বিষয়টিতে চুপ না থেকে সমালোচকদের জবাব দিয়ে দিয়েছেন এই অস্কারজয়ী তারকা।
প্রিমিয়ারের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ হ্যাথাওয়ের ‘বেবি বাম্প’ নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এটি নাকি কৃত্রিম বা নকল। অনলাইনে অনেকে লেখেন, ‘এটি দেখতে ভুয়া মনে হচ্ছে কেন?’ তবে ভক্তরা অনেকেই এই তারকার পাশে দাঁড়ান।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে নিজের তৃতীয় সন্তানের আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানান অ্যান হ্যাথাওয়ে। ২০১২ সালে প্রযোজক ও গয়না নকশাকার অ্যাডাম শুলম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এই তারকা দম্পতির সংসারে আগে থেকেই দুই সন্তান রয়েছে।
এ ছাড়া ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ ছবিতে অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন তিনি; সামনে ‘ভেরিটি’সহ আরও কয়েকটি আলোচিত সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
ফা আ/ এনজি






