রাত ১২:৩২ | বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১৪ সফর, ১৪৪৮

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের রেশ কাটিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হয়েছে। পাকিস্তানে চলছে কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এই টুর্নামেন্টে ফাইনালে উঠেছে।

বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারায়। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলে। গ্রুপের মতো সেমিফাইনালেও উজবেকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল।

 

 

 

কা হি / এনজি