সকাল ১০:০৯ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬

 

দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রথমবারের মতো সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কর্মসূচির উদ্বোধন করতে শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

সরকারের এই উদ্যোগের আওতায় শুধু মসজিদের ইমাম-মুয়াজ্জিনই নয়, দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকরাও সম্মানী পাবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

 

জা ই/ এনজি