রাত ৯:২৮ | বৃহস্পতিবার | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৯ সফর, ১৪৪৮

ইতিবাচক শুরুর পর ফিরলেন সাদমান

স্পোর্টস ডেস্ক

ইতিবাচক শুরুর পর ফিরলেন সাদমান

ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। নতুন বলে অজি পেসারদের সুইং আর বাউন্স সামলে সাবলীল ব্যাটিংই করছিলেন। তবে হঠাৎ ছন্দপতন হয় সাদমানের।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪০ রান। ১৩ রান নিয়ে অপরাজিত আছেন তামিম।

এর আগে ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান একাই শিকার করেছেন ৬ উইকেট। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া।

 

কা হি/ এনজি