সকাল ৬:৫৪ | বুধবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১১ রবিউস সানি, ১৪৪৮

হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি কক্সবাজার-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আজ শনিবার সকালের পর শুরু হওয়া শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ করা হয়।

স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শুনানিতে বিকেল ৫টা পর্যন্ত অংশ নেবেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি হচ্ছ।

জা ই/ এনজি