সন্ধ্যা ৬:০১ | সোমবার | ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮

তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোট নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬

১২–দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ১২–দলীয় জোটের নেতারা।

আজ বুধবার বিকেলে তাঁরা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২–দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি