দুপুর ২:৫৯ | সোমবার | ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮

উচ্চ আদালতে নারীর অগ্রযাত্রা : ন্যায়বিচারের আসনে ১২ বিচারপতি 

৮ মার্চ ২০২৬
দেশের বিচার বিভাগে রয়েছে নারীদের দৃপ্ত পদচারণা। সর্বোচ্চ আদালতে ১০৮ জন বিচারপতির মধ্যে ১২ নারী বিচারপতির অগ্রযাত্রা নতুন এক মাইলফলক ছুঁয়েছে। ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ আসনে এখন দায়িত্ব পালন করছেন ১২ জন নারী বিচারপতি। উচ্চ আদালতের ইতিহাসে সংখ্যার দিক দিয়ে এটাই সর্বোচ্চ। তারা প্রত্যেকেই দক্ষতা, প্রজ্ঞা ও সাহসিকতার মাধ্যমে বিচারব্যবস্থায় নারীর শক্ত অবস্থানকে আরও দৃঢ় করছেন। আইন অঙ্গনে তাদের এই উপস্থিতি শুধু বিচারব্যবস্থাকেই সমৃদ্ধ করেনি, বরং নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিচারকার্যের মতো কঠিন দায়িত্ব পালন করছেন তারা। সবাই স্বমহিমায় উদ্ভাসিত। আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রায় দিয়ে দেশজুড়ে সুনাম কুড়িয়েছেন তারা। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের প্রধান বিচারপতিও হবেন নারী।

 

জা ই / এনজি