রাত ৯:২৩ | সোমবার | ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ১২ জমাদিউস সানি, ১৪৪৮

মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬

 

মঙ্গলবার সকালে হেলিকপ্টারে সেনা, নৌ ও বিমান বিমান বাহিনী অনুশীলন মহাড়া পরিদর্শন করতে স্বর্ণদ্বীপ যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর একটি যৌথ প্রশিক্ষন মহড়ার পরিদর্শন করবেন। তিনি সেখানে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জাদি প্রদর্শনী দেখবেন।”

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী অনুশীলন স্থল ঘুরে দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা-জোয়ানদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।”

উপ প্রেস সচিব বলেন, ‘‘ অনুশীলন মহড়া পরিদর্শনের পর বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার কথা রয়েছে।”

নোয়াখালীর দক্ষিনে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখন্ড ‘স্বর্ণদ্বীপ’ এ এই প্রথম কোনো সরকার প্রধান দেশের তিন বাহিনী যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। এই স্বর্ণদ্বীপটি স্থানীয়ভাবে হিসেবে পরিচিত।

 

উপ প্রেস সচিব বলেন, ‘‘ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে পরিচালিত হবে।”

‘‘ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌ বাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।”

 

 

জা ই / এনজি