রাত ১০:০২ | রবিবার | ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮

দেশের ‘সেরা সুন্দরী’ মাহি, লড়বেন আন্তর্জাতিক মঞ্চে

সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। প্রতি বছর এর মূল আয়োজনের আগে দেশভিত্তিক প্রতিযোগিতা হয়। সেখান থেকে প্রতিটি দেশের প্রতিনিধি নির্বাচিত হন, তারাই পরে অংশ নেন আন্তর্জাতিক মঞ্চে।

এই খেতাবের সহজ মানে, মাহি দেশের ‘সেরা সুন্দরী’। তাই তিনিই লড়বেন মিস ইউনিভার্সের ৭৫তম আসরে। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে হবে সেই আয়োজন। সেখানে বিভিন্ন দেশের সেরা সুন্দরীর সঙ্গে লড়বেন মাহি।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিজয়ী মাহি (মাঝে ফুল হাতে)

যদিও মূল আয়োজনের অল্প কয়েকদিন বাকি। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় পাচ্ছেন না মাহি। তবে গত বছরের বিজয়ী মিথিলা তার বন্ধু; তাকে পাশে পাচ্ছেন। তাই অল্প সময়েও নিজেকে ঝালিয়ে নেবেন বলে জানালেন মাহি।

 

 

 

ফা আ / এনজি