রাত ৪:৩৫ | বৃহস্পতিবার | ১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৯ রবিউস সানি, ১৪৪৮

এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা

এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি। এরই মধ্যে এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

শিল্প কোনো পাপ নয় : প্রভা

তিনি আরও বলেন, ‘এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করতো, সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে, অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির অনেকখানি শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

 

 

ফা আ/ এনজি