রাত ৯:৫২ | বুধবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১১ রবিউস সানি, ১৪৪৮

রাত দুইটায় ফেসবুক পোস্ট: মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

ক্যালেন্ডারের তারিখ বদলেছে। ঘড়ির কাঁটা পেরিয়েছে ২টা। সেই মধ্যরাতে হঠাৎ ফেসবুক পোস্ট নিয়ে হাজির সাদিয়া আয়মান। না, ভয়ের কিছু নেই। গুরুতর কিছু নয়। পুরনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই অভিনেত্রীর সেই পোস্ট।

কিন্তু এমন মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেয়ার হেতু কী? সেটার কারণও জানালেন অভিনেত্রী। সাদিয়া তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’

এই ছবিগুলো পোস্ট করেছেন সাদিয়া আয়মান

বোঝা গেল, সাত মাস আগে তিনি ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন। তখনই তুলেছিলেন এই সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সেজন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।

মেকআপহীন সাদিয়াকে দেখে তার অনুসারীরাও খুশি। কেউ লিখেছেন, ‘ভুবন ভুলানো হাসি’; কেউ লিখেছেন, ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’; আরেক ভক্তের মতে, ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

সাদিয়া আয়মান

সাদিয়াকে সর্বশেষ দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়ার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরো রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।

ফা আ/ এনজি