রাত ৯:৫৮ | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১০ রবিউস সানি, ১৪৪৮

পপুলার লাইফের যশোর অঞ্চলের বীমা দাবীর ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন

২১ সেপ্টেম্বর ২০২৬

 

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গত ২০.০৯.২০২৬ তারিখে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর যশোর অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক যশোর কোম্পানীর নিজস্ব সেমিনার কক্ষে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার। অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বি এম ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, বীমা দাবী দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করা সহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।

 

জা ই / এনজি