রাত ৩:৫৭ | সোমবার | ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৫ জমাদিউস সানি, ১৪৪৮

কেয়া পায়েলের তিল রহস্য

বিনোদন ডেস্ক

রূপের আকাশে ছোট্ট একটি তিলও কখনো কখনো হয়ে ওঠে আলাদা গল্পের কারণ। প্রিয় তারকার মুখের সেই চিহ্ন নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। এবার তেমনই এক তিল ঘিরে আলোচনায় এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একটি উদ্বোধনী অনুষ্ঠানে ঠোঁটের নিচের তিল নিয়ে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে এল তার সেই ‘তিল রহস্য’।

কেয়া পায়েল

কেয়া পায়েলের ঠোঁটের নিচে থাকা তিল নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের সূত্র ধরেই উঠে তিলের প্রসঙ্গ। তবে এই তিলটি আদৌ পুরোনো, নাকি নতুন তা নিয়েই তৈরি হয় কৌতূহল।

তিলের এই রহস্য নিয়ে কেয়া পায়েল বলেন, ‘এখানে আমার আগেও তিল ছিল যেটাকে আমি রিমুভ করে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, আমি আমার আগের তিলটাকে মিস করছি। এইজন্য আমি আবার একটু দিয়েছি।’

 

 

ফা আ/ এনজি