রাত ১১:২৮ | বুধবার | ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ জোহর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, আমেনা বেগম গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

জা ই/ এনজি