নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬

রাজউক অনুমোদিত স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের ‘সি’ ব্লকের জমি ও খাল দখলের অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। স্বদেশের দাবি, তাদের বৈধভাবে ক্রয়কৃত ও ভরাট করা জমিতে খাল কেটে ঘর ও অফিস শেড নির্মাণের কাজ করছে আশিয়ান সিটি।
স্বদেশ প্রপার্টিজের অভিযোগ, নির্মাণকাজ বন্ধে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার হস্তক্ষেপ করা হলেও কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ‘এ’ ব্লক থেকে ‘সি’ ব্লকে যাতায়াতের জন্য রাজউকের অনুমতি নিয়ে নির্মাণাধীন বেইলি ব্রিজের কাজেও আশিয়ানের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ করেছে তারা।
স্বদেশ জানিয়েছে, জমি ও খাল দখল এবং অনুমোদনসংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জা ই/ এনজি






