দুপুর ১:০০ | রবিবার | ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার নতুন একটি নাটকের খবর মিলল তাদের। নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন সাদিয়া আয়মান। 

পোস্টারে দেখা যায়, একটি বাসের মধ্যে পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে। ক্যাপশনে নাটকটি আসার বার্তা জানিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন…’।

পোস্টার প্রকাশের পর থেকেই এই দুই অভিনয়শিল্পীর নতুন রসায়ন ঘিরে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

 

এর আগে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর মাধ্যমে আরও একটি নতুন নাটকে নাম জুড়ল তাদের।

 

 

ফা আ / এনজি