রাত ৯:১৪ | শনিবার | ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, প্রাণ গেল ২৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এরপর ওই গুদামের ভেতর বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একসঙ্গে ২৭ জনের প্রাণ গেছে। এছাড় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন গুদামে আঘাত হানে। যার প্রভাবে সেখানে বিস্ফোরণ হয়। আর এ বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে ওই গুদামের ভেতর অস্ত্র অথবা বিস্ফোরক রাখা হয়েছিল। জেলেনস্কি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, কোনো বাড়ি অথবা আবাসিক এলাকায় অস্ত্র বা বিস্ফোরক রাখা যাবে না। ওই গুদামে এগুলো রাখা ছিল কি না তা এখন তদন্ত করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে রাশিয়া কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। মূলত ইউক্রেন রাশিয়ার বাণিজ্য স্থাপনাকে টার্গেট করায় মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

 

 

সূত্র: সিএনএন

আ ই / এনজি