বিকাল ৫:৪৪ | মঙ্গলবার | ১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৭ সফর, ১৪৪৮

লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস!

স্পোর্টস ডেস্ক

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার ফুটবলের মাঠেও বড় বিনিয়োগ করতে যাচ্ছেন। লিভারপুলের একটি অংশের মালিকানা কিনে নিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। স্যাভেরিনের সম্পদ ৩২ বিলিয়ন ডলারের বেশি। আর অমিত ভাটিয়া ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা। এর আগে চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সেরও শেয়ারহোল্ডার ছিলেন তিনি।

প্রস্তাবিত বিনিয়োগে লিভারপুলের মূল্য দাঁড়াবে প্রায় ৬ বিলিয়ন ডলার। কোনো ফুটবল ক্লাবকে ঘিরে এটিকে অন্যতম বড় লেনদেন হিসেবে দেখা হচ্ছে। তবে এই বিনিয়োগের সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যৎ মালিকানা নিয়ে। আপাতত এটি সংখ্যালঘু অংশীদারত্বই। কিন্তু বিপুল আর্থিক সামর্থ্যের এই বিনিয়োগকারীরা ভবিষ্যতে লিভারপুলে আরও বড় নিয়ন্ত্রণ চান কি না, সেই আলোচনা এখন থেকেই শুরু হতে পারে।

গত মাসেই এফএসজি জানিয়েছিল, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এফএসজির এক মুখপাত্র তখন বলেছিলেন, ‘অমিত ভাটিয়ার নেতৃত্বে, ব্যবস্থাপনায় ও প্রতিনিধিত্বে থাকা একটি বিনিয়োগ কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবে কৌশলগত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।’

 

 

কা হি / এনজি