রাত ২:৫৮ | বৃহস্পতিবার | ২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৮ সফর, ১৪৪৮

দিল্লির বিক্ষোভকারীদের জন্য পানির বোতল-রুটি-সবজি নিয়ে গেছেন সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী দিল্লির জন্তর মন্তরে চলছে বিক্ষোভ। গত সোমবার তরুণ বিক্ষোভকারীরা দিল্লির পার্লামেন্ট অভিমুখে মার্চ করেন।

গুরিন্দর সিং নামে পাঞ্জাবের ৫৬ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক জন্তর মন্তরে বিক্ষোভকারীদের রুটি ও সবজি দিয়েছেন। তিনি বলেছেন, “তারা আমার সন্তানের মতো। আমরা এখানে এসেছি এটি নিশ্চিত করতে যে তারা যেন অসুস্থ হয়ে না পড়ে। সামনে অনেক পথ বাকি।”

এরআগে ওইদিন দিনের শুরুতে এক নারী প্যাকেটভর্তি বার্গার এবং ফ্লাক্সে করে চা নিয়ে এসেছিলেন।

এছাড়া অনেক মধ্য ও বৃদ্ধ মানুষ কার্টুন ভর্তি পানির বোতল নিয়েও দাঁড়িয়ে ছিলেন। যারাই বিক্ষোভস্থল জন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন তাদের সবার হাতে একটি করে পানির বোতল তুলে দিচ্ছিলেন তারা।

ঋতু নামে এক নারী দ্য প্রিন্টকে বলেছেন, “অনেক তরুণ বিক্ষোভে অংশ নিচ্ছে। আর আবহাওয়াও খুব গরম। আমরা চাই তারা যেন ফিট থাকে।

সূত্র: দ্য প্রিন্ট

আ ই / এনজি