
নিজস্ব প্রতিবেদক,
০৬ জুলাই ২০২৬
কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন মানিক এবং সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন। গত ২৫ জুন শ্রম অধিদপ্তর কর্তৃক কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দ্বারা গঠিত ‘কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ’ নামে নিবন্ধনের অনুমতি প্রদান করে।
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যগণ হলেন, সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: শওকত হোসেন, সাংগঠনক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো: আক্কাস আলী, দপ্তর সম্পাদক মো: এমরান হোসেন, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত এবং নারী সম্পাদক আসমা আক্তার।






