রাত ১২:১১ | সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২০ মহর্‌রম, ১৪৪৮

১৫ বছর পর ফিরছেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

এই শতকের শূন্য দশকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সেলিনা জেটলি। বলিউডের তার নামডাক ছিল বেশ। গ্ল্যামারে জিতে নিয়েছিলেন দর্শকের মন। করেছেন একের পর এক সিনেমা। অথচ সেই সেলিনা জেটলিকে গত ১৫ বছরে দেখা যায়নি বড় পর্দায়!

বলা দরকার, ১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্গারেট নোবেলকে ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ ‘নিবেদিতা’ নামটি দিয়েছিলেন। ১৮৯৫ সালে লন্ডনে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ৷ পরবর্তীতে তিনি ভারতে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন।

‘সিস্টার নিবেদিতা’ চরিত্রে সেলিনা জেটলি

এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, ‘রামের মতো একজন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অন্য যে কোনও অভিনয় অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার মতো বড় মাপের পরিচালকদের সঙ্গে কাজ করলে শুধু একটি চরিত্রে অভিনয়ই নয়, বরং সেই সময়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়া যায়।’

সেলিনা জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার কথা জানেন তিনি। বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা প্রায়ই রায় ভিলায় থামতেন, যেখানে সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে, একদিন, আমিই তার চরিত্রে অভিনয় করব।’

সেলিনা জেটলি

ছবিটিতে সেলিনার সঙ্গে আর কারা অভিনয় করছেন, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আড়াল রাখা হয়েছে ছবির মুক্তির তথ্যও।

ফা আ/ এনজি