রাত ১২:৪৯ | শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৮ মহর্‌রম, ১৪৪৮

আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি একাই টানছেন দলকে। আর তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজ-আলভারেজরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার কেপ ভার্দে বাধা। রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আফ্রিকার এই দেশটির মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।

এদিকে বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করেই ফুটবলবিশ্বকাপে চমকে দিয়েছিল আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২-২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।

তবে এবার ড্র করে টিকে থাকার সময় ফুরিয়ে গেছে। হয়তো জিতো, নয়তো বিদায় সমীকরণে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে।

খা ই / এন জি