রাত ১২:৫৭ | সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৩ মহর্‌রম, ১৪৪৮

রাজি হননি আহমেদ আল সারা :  সিরিয়াকে দিয়ে লেবাননে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের

 

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে সিরিয়াকে দিয়ে লেবাননে হামলা চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে সিরিয়া এতে এখনো রাজি হয়নি। মূলত বৃহৎ আঞ্চলিক যুদ্ধ বাধা এবং ধর্মীয় দাঙ্গার শঙ্কা থেকে দামেস্ক এতে সম্মত হয়নি।

কিন্তু ট্রাম্প সাম্প্রতিক সময়ে এ নিয়ে যেসব মন্তব্য করেছেন সেগুলো মার্কিন কর্মকর্তাদের বিষয়টি অস্বীকার করার সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প সর্বশেষ এ নিয়ে কথা বলেন গত ২১ জুন। এদিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানান, ইসরায়েল লেবাননের অবকাঠামো ধ্বংস করা ছাড়া হিজবুল্লাহকে হারাতে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষুব্ধ। ট্রাম্প বলেন, “তারা পুরো ভবন ধ্বংস করা ছাড়া আর কিছু করতে পারে না। আমি সিরিয়াকে এ দায়িত্ব (হিজবুল্লাহকে নিরস্ত্র করা) দেওয়ার কাছাকাছি আছি।”

তবে তার বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়াকে যুক্ত করার ব্যাপারে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মিডেল ইস্ট আই জানিয়েছে, গত ১৭ মার্চ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় লেবাননে সেনা পাঠাতে সিরিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়া এতে রাজি হয়নি। তাদের শঙ্কা এতে করে সিরিয়া আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে যাবে এবং দুই দেশের সীমান্তে ধর্মীয় দাঙ্গা বাধতে পারে।

মিডেল ইস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর আহ্বান নিয়ে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর তারা সেখানে একেঅপরকে জানান, লেবাননে কোনো ধরনের অভিযান চালানোর ইচ্ছা তাদের নেই।

 

 

সূত্র: মিডেল ইস্ট আই

আ ই/ এনজি