স্পোর্টস ডেস্ক
অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
উরুগুয়ের বিদায়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়। একসময়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম হতাশাজনক অধ্যায়। বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও গ্রুপ পর্বের ম্যাচে রুখে দিয়েছিল নক আউটে ওঠা কেপ ভার্দে।
৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপে এই দুই দলের এটিই হবে প্রথম লড়াই। কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে শেষ ষোলোয় খেলবে।
ইতোমধ্যে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে যুক্তরাষ্ট্রের পেছনে গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তবে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনও নিশ্চিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর ও নিউজিল্যান্ড; এই চার দলের যেকোনো একটি আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পরের রাউন্ডে। তবে সেজন্য কেপ ভার্দেকে আগে হারাতে হবে মেসিদের।
জা ই/ এনজি






