রাত ১২:৩০ | রবিবার | ২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৫ মহর্‌রম, ১৪৪৮

প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল।

ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা ১ লাখ ৫ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে ৫ হাজার সাতশর বেশি। বোঝার বাকি নেই, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও খুশি।

 

 

 

ফা আ/ এনজি