রাত ১২:১৯ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসলেও তিনি মারাত্মক চোট পেয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন লেগে গেছে। রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। পরে তাকে স্থানীয় শেরিফ কর্মকর্তারা উদ্ধার করেছেন।

ফায়ার ডিপার্টমেন্ট আরও বলছে, বিমানটি বিধ্বস্তের পর আগুন ধরে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।

বিভাগের এক বার্তায় বলা হয়েছে, আমাদের ইউনিটগুলো বেয়ার ক্রিক কেবিনের নিকটবর্তী স্থাপনার সুরক্ষায় কাজ করছে। তারা অভিযান শেষ করে দুর্ঘটনাস্থল থেকে ফিরে এসেছে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ বলছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এটি শেষ হলে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে এই মুহূর্তে বিস্তারিত আর কিছু জানানো সম্ভব নয়।

দুর্ঘটনাস্থলটি ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের অন্তর্ভুক্ত। এটি সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

 

 

সূত্র: এনবিসি নিউজ

আ ই / এনজি