রাত ১০:৩৯ | শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৫ জিলহজ, ১৪৪৭

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

A group of individuals, including a woman with long hair wearing a yellow top and sunglasses, are gathered in an outdoor setting
শাকিরা তার ভাইয়ের সঙ্গে নাচছেন

নিরাপত্তারক্ষীরা বারবার তাদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’

এদিকে, উদ্বোধনী আসরে শাকিরার উপস্থিতি নিয়ে নেটপাড়ায় এক নতুন রহস্য ও বিতর্কের জন্ম হয়েছে। অনেকেরই দাবি, মাঠে যিনি পারফর্ম করেছেন তিনি আসলে শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা নকল রূপ ছিল। অনুষ্ঠানে নেয়ন-হলুদ রঙের মেশ আউটফিট, ম্যাচিং গ্লাভস, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স পরা শাকিরার চোখ ঢাকা ছিল বড়সড় কালো সানগ্লাসে। আর এই ঢাকা লুকের কারণেই মূলত সন্দেহ দানা বাঁধে অনুরাগীদের মনে। এক নেটিজেন লিখেছেন, ‘আমি কি একা, যার মনে হচ্ছে উনি শাকিরা নন? তারা একজন নকল শাকিরাকে এনেছে।’

এই বিতর্ক আরও উস্কে দেয় ফক্স টিভির সরাসরি সম্প্রচার। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচের আগে ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভ দেখায়নি। তবে ‘টেলিমুন্ডো’ চ্যানেলটিতে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স সরাসরি সম্প্রচার করা হয়। তবে ফক্স কেন এটি লাইভ দেখায়নি, তার কোনো স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

 

 

 

ফা আ/ এনজি