রাত ১২:১৬ | বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৩ জিলহজ, ১৪৪৭

কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গানটি?

বিনোদন ডেস্ক

খবরটা নতুন নয়। কদিন আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ফুটবলের এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।

প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা ।

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিসিয়াল অ্যালবামে থাকছে। প্রথমবার বাংলাদেশি-আমেরিকান কোনো শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

 

 

ফা আ/ এনজি