রাত ১২:৩৪ | শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৯ জিলহজ, ১৪৪৭

ফুটবল বিশ্বকাপ : শিরোপার রাজা ব্রাজিল, ৮ দেশের দখলে ২২ আসরের ট্রফি

৯৬ বছরের দীর্ঘ ইতিহাস ফুটবল বিশ্বকাপের। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২২ বার। শিরোপা জিততে পেরেছে মাত্র আটটি দেশ। আসন্ন ২৩তম বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে…

চারটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও ইতালি। জার্মানরা ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে ইতালির চার শিরোপা এসেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে। প্রসঙ্গত, আসন্ন আসরে খেলার সুযোগ পায়নি চার বারের চ্যাম্পিয়নরা।

দুইবার করে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স ও উরুগুয়ে। ফরাসিরা শিরোপা জিতেছে ১৯৯৮ ও ২০১৮ সালে। আর বিশ্বকাপের প্রথম দুই আসরের একটি জেতা উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৩০ ও ১৯৫০ সালে।

কার ঘরে কত শিরোপা

দেশ    শিরোপা বছর
ব্রাজিল ০৫  (সর্বোচ্চ) ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
জার্মানি ০৪  ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪     
ইতালি ০৪  ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬  
আর্জেন্টিনা  ০৩ ১৯৭৮, ১৯৮৬, ২০২২    
ফ্রান্স    ০২ ১৯৯৮, ২০১৮ 
উরুগুয়ে ০২ ১৯৩০, ১৯৫০
ইংল্যান্ড    ০১ ১৯৬৬
স্পেন     ০১ ২০১০     

 

শা হা / এনজি